বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে হেরোইন, গুলি ও টাকাসহ একই পরিবারের জন গ্রেফতার


সদরুল আইন,গাজীপুর
DhakaReport24.com || 2022-08-01 21:17:15
 গাজীপুরে হেরোইন, গুলি ও টাকাসহ একই পরিবারের জন গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

 গ্রেপ্তারকৃতদের কাছ থেকে হেরোইন, পিস্তলের গুলি ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়।

 গ্রেপ্তারকৃত অন্যরা হলেন মোছা. মধু, মোছাঃ আশা (৩০), হাসেম (৫৬) এবং কফিল উদ্দিন (৩০)। তারা সবাই একই পরিবারের সদস্য।

পুলিশ জানায়, মধু কারবারি মধুর বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর, বাসন, সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট চারটি মামলা রয়েছে।

 তার স্বামী হাসেমের বিরুদ্ধে জয়দেবপুর ও সদর থানায় দুটি, ছেলে সজীবের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই মাদক কারবারিদের বিরুদ্ধে সাধারণ জনগণের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে আজ (১ আগস্ট) পাঠানো হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম