শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

টঙ্গীতে পলিথিন কারখানায় জরিমানা 


DhakaReport24.com || 2022-08-01 18:10:15
টঙ্গীতে পলিথিন কারখানায় জরিমানা 

গাজীপুর সিটি করপোরেশন টঙ্গীতে দুটি পলিথিন কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার দুটির মালিককে চার লাখ টাকা জরিমানা করা হয়। 

সোমবার (১ আগস্ট ) দুপুরে টঙ্গীর এম এন প্যাকেজিং ও এস এন ট্রেড নামের কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এম এন প্যাকেজিং ও এম এন ট্রেড কারখানায় দুটি অবৈধ ভাবে পলিথিন তৈরী করছিল। ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা দুটির মালিককে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৮৭৩ কেজি পলিথিন শপিং ব্যাগ ও ১ হাজার ৫২৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম