বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মি হতে না পারার নিরব বেদনা,শেখ হাসিনার আদর্শিক কর্মি হওয়ার গর্বিত জন-নায়ক গাজীপুরের লক্ষ জনতার পুষ্পিত হৃদয়, পথকবি ইকবাল হোসেন সবুজ এমপি।
অষ্টম শ্রেনীতে পড়াকালিন ছাত্রলীগের রাজনীতিতে অনুপ্রানীত হয়ে জীবনের পথ চলতে গিয়ে সরকারি ভাওয়াল বদরে আলম কলেজের ভিপি,কেন্দ্রিয় ছাত্রলীগের নেতা,ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ,ছাত্রত্বের গন্ধ গা থেকে না শুকাতেই শ্রীপুর উপজেলা চেয়ারম্যান হওয়ার বিরল গৌরব স্পর্শ করে গাজীপুরের লক্ষ জনতার প্রিয় মানুষ ইকবাল হোসেন সবুজ এমপি'র গর্বিত জীবন।
তাঁর রাজনীতির মূল ও প্রধান উপজীব্য সাধারন খেটে খাওয়া মানুষ,নারীর মর্যাদার অগ্রাধীকার,ভিক্ষুক,রিক্সাওয়ালা,
অশতিপর বৃদ্ধ মা বোনের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হওয়ার বিরল সৌভাগ্য লাভ,পুষ্পিত হৃদয়ের বুকে নিষ্পাপ শিশুদের নিয়ে স্যালুলয়েডে বন্দি হওয়া আর প্রতিটি অপরাধের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান গ্রহন।
গাজীপুরের জনারণ্যে ফোটা চারণ কবি ইকবাল হোসেন সবুজ এখানেই থেমে থাকেননি, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের পথ ধরে শত প্রতিকূলতাকে মাড়িয়ে সফল সাধারন সম্পাদকের পদটি পেয়ে একাদশ সংসদ নির্বাচনে ফাঁসীর মঞ্চকে পেছনে ফেলে পবিত্র সংসদে হতে পেরেছেন পদ্মা সেতুকে "শেখ হাসিনা সেতু" নামকরণের অনন্য প্রস্তাবকারি।
তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও দৃশ্যমান শত ষড়যন্ত্রকে পিছনে ফেলে দ্বিতীয়বারের মত গত ১৯ মার্চ হয়েছেন জেলার সাধারন সম্পাদক।বিশেষ করে মাদকের বিরুদ্ধে তার প্রকাশ্য শক্ত অভিযান, চাঁদাবাজি, ভূমিদস্যুতা বন্ধে যুগান্তকারি পদক্ষেপ,গাজীপুর-৩ আসনবাসির মৌলিক দাবি সড়ক নির্মান শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মান ও উন্নয়নে তাঁর অনন্য অনবদ্য ভূমিকা প্রশংসার সুরভিতে সিক্ত হয়ে সুরভি ছড়াচ্ছে এখন তার নির্বাচনী এলাকায়।
পথের ধারে সারাদিন দাড়িয়ে থাকা বৃদ্ধা মা,অসহায় ভিক্ষুক,রিক্সাওয়ালা ভাইয়ের শ্রমার্জিত কয়েকটি টাকা,গরীব মায়ের জমানো টাকায় পাওয়া অনামিকায় বারবার সিক্ত হয়েছে তার রাজনৈতিক জীবন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কর্মি হতে না পারার নিরব বেদনা তাকে তাড়িত করে।কারন তার জন্ম হয়েছে স্বাধীনতার উত্তাল দিনগুলোতে ১৯৭১ সালে।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শিক কর্মি হতে পেরে নিজের রাজনৈতিক জীবনে পরম পাওয়া মনে করেন তিনি।
একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েই প্রথম আগস্টের শোকাবহ সারা মাসে অগনীত শোক সভা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে নানা কর্মসূচি পালনের রেকর্ড গাজীপুর-৩ আসনে কেবল তাঁরই রয়েছে।এই অনন্য রেকর্ডটি আর কারো ঝুলিতে নেই।
প্রতিটি শোকাবহ আগস্টেই ব্যাপক ও বহুবিধ কর্মসূচি নিয়ে মানুষের জনারণ্যে লীন হন গাজীপুরের জনপ্রিয়তার মোহময় আদর্শিক মানবিক গোলাপ ইকবাল হোসেন সবুজ এমপি।
শিশু, নারী,প্রতিবন্ধি,পথ শিশুসহ সমাজের নানা শ্রেনী পেশার মানুষের কাছে, তাদের দোরগোড়ায় যেয়ে বঙ্গবন্ধুর বর্নীল রাজনৈতিক জীবন,মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস আর জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচি ও বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনান তিনি।তার দেখাদেখি ২/১ জন নেতা এ ধরনের কর্মসূচি নিয়ে এলেও তা বুমেরাং হয়ে যায়।
ভয়াল করোনা, সরকারি বিধিনিষেধ ও বাধ্যবাধকতার কারনে তার কর্মসূচি গত বছর থমকে গেলেও জনতার মঞ্চে এসে জবাজদিহিতা ও জাতির জনকের নির্মম হত্যাকান্ডের ইতিহাস মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার কর্মসূচি তার ছিল বিকল্প উপায়ে।
বৈশ্বিক মহামারী তাকে থামিয়ে দিলেও অনাগত দিনে তার লালিত স্বপ্নের স্ফুরণ বাস্তবতার সৈকত খুঁজে পায় অন্য কোনভাবে, নতুন কোন রুপে।আগস্ট আসার আগেই এবছরও তিনি শুরু করেছেন কর্মিসভা, বর্ধিত সভার ব্যানারে বিভিন্ন এলাকা পরিদর্শন এবং মানুষের কাছাকাছ, হৃদয় অতলান্তে মিশে যেতে।
মানুষ এবং পথ,এদুটির সাথে একাকার ইকবাল হোসেন সবুজ।গাজীপুরের এমন কোন পথ নেই,গ্রামগুলোর এমন কোন অলিগলি নেই যেখানে বারবার তাঁর পায়ের পাঁড়া পড়ে না।এমন কোন গ্রাম পাড়া মহল্লা নেই যেখানকার ১০/২০ জন লোককে তিনি চিনেন না।
তাদের নাম, বাবার নাম বলতে পারেন না।এটাই তার অনন্য বৈশিষ্ট।
প্রতিটি পরিচয় হওয়া মুখের নাম ঠিকানা গেঁথে থাকে তার ম্যামোরিতে,তাদের জায়গা হয় হৃদয়ের হার্ডডিস্কে এবং তা বিস্মৃতির অন্ধকারে হারায় না কখনোই।
এই ব্যতিক্রমি বৈশিষ্ট্য তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার সুরভিত সৈকতে।অন্যদিকে ঋতুচক্রের পালাবদলের মত যেসব সুবিধাবাদী চক্র সময়ের বিবর্তনে এমপি সবুজের পথ নকল করার অপচেষ্টা করেন কথিত জনসেবকের তকমা পরে তারা ব্যর্থই শুধু হন না,বরং বুমেরাং হয় তাদের কর্মসূচি।জনতার দুয়ারে হন উপহাস ও সমালোচনার খোরাক।
পরিশেষে বলায় যায়, এক সময়ের বিবর্ণ গাজীপুর-৩ আসন আজ এমপি সবুজের পুষ্পিত ছোঁয়ায় সবুজের সমারোহে দ্যূতি ছড়াচ্ছে জীবনারণ্যে।শেখ হাসিনার সেরা আবিষ্কার ইকবাল হোসেন সবুজ এমপি এক সময়ের অনগ্রসর রক্তাত্ব জনপদ হিসেবে পরিচিত এই এলাকাটি নিয়ে গেছেন আ.লীগ ও শেখ হাসিনার আদর্শিক রাজনীতি ও উন্নয়নের ইপ্সিত ঠিকানায়।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম