শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার


সদরুল আইন, গাজীপুর
DhakaReport24.com || 2022-07-30 22:19:00
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার

গাজীপুরে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূবাইলের মেঘডুবি এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তাররা হলেন- আহসান হাবিব রাব্বি ও আবু তাহের।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারে নির্দেশে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।

শুক্রবার রাতে পুলিশ পূবাইলের মেঘডুবি থেকে কলের বাজার সড়কে দুজনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের থামিয়ে তল্লাশি করে। এসময় তাদের গায়ে থাকা শার্টের নিচে বিশেষভাবে প্যাচানো দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করে।

এসব মাদক তারা চান্দুরা এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ঢাকা বাইপাস রোডের মেঘডুবি বাজার মোড় প্রাইভেট কার তল্লাশি করে ছয় কেজি গাঁজা ও এক বোতাল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।