‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এ শ্লোগানকে বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে আজ ৩০ (জুলাই) শনিবার শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ সম্পন্ন হয়েছে।
উক্ত সম্মেলণে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুমন কর্মকার, সহ-সভাপতি মাখন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার মন্ডল।
সম্মেলণেআগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি করে তা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাজীপুর জেলা শাখায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরুন চন্দ্র দাসের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা প্রণয় ভূষন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ (এমপি)।
সম্মেলণটি উদ্ভোধন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ , গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাড : হারুন – অর – রশিদ ফরিদ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ , গাজীপুর জেলা শাখার সহ – সভাপতি অ্যাড. শেখর চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ শ্রী প্রবীর চন্দ্র সরকার, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো : তরিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, শ্রীপুর উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চন্দ্র মন্ডল, নিপ্পন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ম্যানেজার শ্রী নন্দ লাল চৌহান, শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক সুকুমার মন্ডল প্রমুখ সহ শ্রীপুর উপজেলার সকল মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যসহ আওয়ামিলীগ ও এর অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ এবং স্থানীয় গনমাধ্যম ব্যক্তিবর্গ।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম