বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

২৬ বছর পর রাস্তা দখল মুক্ত করলেন কাউন্সিলর ফারুক আহমেদ


রায়হান মিয়া মৃধা, টংগী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-07-30 16:09:45
২৬ বছর পর রাস্তা দখল মুক্ত করলেন কাউন্সিলর ফারুক আহমেদ

দীর্ঘ ২৬ বছর পর টংগীর এরশাদ নগর ৩ নং ব্লক এলাকার শিশু পার্কের রাস্তার কাজ শুরু হয়েছে এবং দখল মুক্ত করা হয়েছে রাস্তাটি।

উক্ত রাস্তাটি ১৫ ফিট থাকলেও ৩০ টির মতোন দোকান প্রায় ১০ ফিট রাস্তা দখল করে রেখেছিলো এতে ভোগান্তি  পোহাতে হচ্ছিল স্থানীয়দের। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এর নেতৃত্বে এবং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ ফজল করিমের সহযোগিতায় উক্ত রাস্তাটি দখল মুক্ত করা হয়েছে। 

স্থানীয়রা জানান বিগত ২৬ বছর যাবত দখল করে রাখা হয়েছিল রাস্তাটি এতে ভোগান্তিতে ছিলেন তারা, তারা আরও জানান প্রতিদিন প্রায় হাজার সংখ্যক গার্মেন্টস কর্মীদের যাতায়াত এই রাস্তাটিতে এখন তাদের ভোগান্তি লাঘব হবে বলে সন্তোষ প্রকাশ করেছে তারা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ জানান মানুষের যাতায়াতের জন্য পুরোপুরি অনুপযোগী হয়ে গিয়েছিল রাস্তাটি, দখল করে রাস্তাটি একেবারে সংকীর্ণ করে ফেলেছিলো, স্থানীয় নেতৃবৃন্দ আমার দারস্থ হলে আমি রাস্তাটি দখল মুক্ত করি, এবং দ্রুত রাস্তাটির কাজ শুরু করি। রাস্তাটি খুবই জনবহুল  তিনি আরও জানান পর্যায়ক্রমে এরশাদ নগর এলাকার সকল রাস্তার কাজ সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। 

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম