গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি ভরাট করার অপরাধে এক কোম্পানীর ঠিকাদারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিনা আক্তার এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত নাজমুল হোসেন (৪২) কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে এবং গ্রেটওয়াল নামের একটি কোম্পানীর ঠিকাদার।
ম্যাজিষ্ট্রেট শাহিনা আক্তার বলেন, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের কৃষি জমি অবৈধভাবে ভরাট করছিল গ্রেটওয়াল নামের একটি কোম্পানি।
এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।