গাজীপুরের কাপাসিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে অনুমোদনহীন বাণিজ্য মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার সংলগ্ন মাঠে এ অনুমোদনহীন বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছিল।
জানা যায়, স্থানীয় কতিপয় যুবক ও কথিত ঢাকার আজাদের ভ্যারাইটিস তাঁতপণ্য নামে প্রশাসনের অনুমোদন ছাড়াই মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করেন। এ তথ্য উপজেলা প্রশাসন জানার পর ঘটনার স্থলে গিয়ে মেলা ভেঙে দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান বলেন, অনুমতি ছাড়া মেলা বসানো হয়েছে এজন্য ঘটনাস্থলে গিয়ে আমি মেলা ভেঙে দিয়েছি। আবার মেলা বসানোর চেষ্টা করলে আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম