শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-07-26 12:28:45
শ্রীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে রিয়া আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড এলাকার মোবারক হোসেনের ভাড়া বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত পোশাক শ্রমিক রিয়া নরসিংদীর রায়পুর উপজেলার পূর্ব হাসনাবাদ গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। সে ওই বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল থেকেই রিয়া আক্তারের ঘরের দরজা বন্ধ ছিল। 


তার ঘরের দরজা সারাদিন বন্ধ থাকায় বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে রাতে তারা ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘটনাটি বাড়ির মালিক মোবারক হোসেনকে জানায়।


 বাড়ির মালিক এসে জানালা ভেঙে ঘরে ঢুকে ওই নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।


খবর পেয়ে পুলিশ ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই নারী শ্রমিক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।


 নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।