গাজীপুর টংগীর পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় একযোগে সকল রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ।
ধারাবাহিক ভাবে এরশাদ নগর এলাকার সকল রাস্তার কাজের সূচনা হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
আজ ২৫ জুলাই সোম বার এরশাদ নগর ৮ নং ব্লক মসজিদ সংলগ্ন গলির রাস্তার কাজ শুরু হয়েছে। এর আগে ৩ নং ব্লক, ৫ নং ব্লক, ৭ নং ব্লক এর রাস্তার কাজ শুরু হয়েছে।
কাউন্সিলর ফারুক আহমেদ জানান আমরা একযোগে সকল রাস্তার কাজ শুরু করেছি ধারাবাহিক ভাবে সকল রাস্তার কাজ আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ, এরশাদ নগর বাসির যেন দুর্ভোগ শেষ হয়ে যায় আমরা সেই লহ্মে কাজ করে যাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা জানান বর্তমান কাউন্সিলর ফারুক আহমেদ সত্যিই আমদের কথা ভাবেন এবং কাজ করেন, তিনি তার কথা রাখেন আমরা আনন্দিত এমন একজন কাউন্সিলর পেয়ে, আগামীতে ফারুক আহমেদকেই আমরা আমাদের কাউন্সিলর হিসেবে দেখতে চাই।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম