শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত ৫


DhakaReport24.com || 2022-07-24 16:25:45
শ্রীপুরে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত ৫

 গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিকবাহী বাসের সাথে  ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন।নিহতের একজনের নাম মহিমা খাতুন প্রিয়া বলে জানা গেছে।


আজ রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুরের বরমী ইউনিয়নের মাইজপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।


 শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ 'ঢাকা রিপোর্ট২৪.কম'কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। 


কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে শ্রমিকবাহী বাসটি।


গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় একজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


 এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।তবে সবশেষ তথ্যে ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।