শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু


DhakaReport24.com || 2022-07-23 17:18:45
গাজীপুরের টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে রিকশা দিয়ে স্কুলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী মারা গেছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার সড়কের বনমালা টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।মৃত ফাতেমা হক (১০) গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়ার এলাকার শামসুল হক ও রিতা দম্পতির মেয়ে। সে দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

ফাতেমার বাবা-মা দুজনই দুবাই প্রবাসী। সে ফুফু শাহানাজ বেগমের কাছে থাকতো।টঙ্গী থানার এসআই ইয়াসিন আরাফাত বলেন, “ফাতেমা ফুফুর সঙ্গে ব্যাটারি চালিত একটি রিকশায় করে স্কুলে যাচ্ছিল। পথে কোহিনুর কেমিক্যাল লিমিটেড কোম্পানির একটি স্টাফ বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

“এ সময় ফাতেমা ছিটকে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাকা তার মাথার উপর দিয়ে গেলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।”

দুর্ঘটনার সংবাদ পেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা সকাল ১০টায় টঙ্গীর বনমালা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান আরাফাত।

তিনি বলেন, বাসটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম