শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুুর-টঙ্গী মহাসড়কে যানজট উধাও


সদরুল আইন - গাজীপুর
DhakaReport24.com || 2022-07-22 18:38:45
গাজীপুুর-টঙ্গী মহাসড়কে যানজট উধাও

এক সপ্তাহ আগেও ১২ কিলোমিটার সড়কপথে যেতে সময় লাগতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা। কখনো কখনো তারও বেশি। 


এ পথে যানজটে আটকা পড়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাজেহাল হতে হয়নি, এমন মানুষ পাওয়া মুশকিল। কিন্তু এখন ১২ কিলোমিটার সড়কপথ যেতে সময় লাগছে ৩০ থেকে ৪০ মিনিট। 


হঠাৎ করেই পরিবর্তনের হাওয়া লেগেছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।


চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে মহানগর ট্রাফিক পুলিশ ও বিআরটিএ যৌথ অভিযান চালিয়ে গত ৬ দিনে ১ হাজার ৩৮টি অবৈধ অটোরিকশা জব্দ করা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।


 প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২৫টি মোটরসাইকেল, তাকওয়া পরিবহনের মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ডাম্পিং করা হয়েছে।


আর এ কারনেই প্রতিদিন যানজটে নাকাল যাত্রিদের ভোগান্তি নিরসন হয়েছে।এ অবস্থা অব্যাহত রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন আগত যাত্রিরা।