শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে টিউমার আক্রান্ত রানার পাশে মানবতাপ্রেমি আকরাম


DhakaReport24.com || 2022-07-19 00:26:30
শ্রীপুরে টিউমার আক্রান্ত রানার পাশে মানবতাপ্রেমি আকরাম

গাজীপুরের শ্রীপুর উপজেলার  কাওরাইদ বাজার এলাকার মেধাবী শিক্ষার্থী মো. ইয়াছিন আহাম্মদ রানা। ব্রেন টিউমারে আক্রান্ত। অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধের উপক্রম।


রানা মেধাবী এবং মানুষ, মানবতার জন্য নিবেদিত ছিলেন তিনি।কাওরাইদ ইউনিয়নের প্রতিটি জনপদে রানা নামটি বেশ পরিচিত।মানব কল্যানে তার ভূমিকা ছিল আলোচিত।


বিশেষ করে মহামারীর সময় জীবনের মায়া ত্যাগ করে সে মানুষের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন।
হঠাৎ করেই ধরা পড়ে তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত।জীবনে বড় হওয়ার সব স্বপ্ন থমকে যায় রানার জীবনে।পরিবারে নেমে আসে অনিশ্চিত অন্ধকার।


নিজেদের সামর্থ আর আশপাশের মানুষের সহায়তা নিয়ে চলতে থাকে রানার ব্যয়বহুল চিকিৎসা।এক সময় সেই সামর্থ ফিকে হয়ে আসে।টাকার অভাবে দরিদ্র পরিবারটি ছেলেটির চিকিৎসায় কূল কিনারা খুঁজে পায় না।


সামাজিক যোগাযোগ মাধ্যমে রানার চিকিৎসায় সহায়তা চেয়ে নানাজনে প্রচারণা চালান।কিন্তু বিশাল অংকের টাকা সংগ্রহ অধরাই থেকে যায়।মেধাবী রানার ব্রেইন টিউমারে আক্রান্ত ও অর্থ কষ্টের কথা জানতে পারেন এক সময়ের আমেরিকা প্রবাসী বর্তমানে গাজীপুরের ব্যতিক্রমি খামারী এবং গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ'র বড় ভাই আকরাম হোসেন বাদশা।


তার মানবতাপ্রেমি মন হাত বাড়ায় রানায় চিকিৎসায়।তার একমাত্র ছোট্ট ৭ বছরের মেয়ে মিফতার জমানো টাকা এবং নিজের খামার থেকে প্রাপ্ত লাভের টাকা দিয়ে তিনি রানার চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে আজ(১৯ জুলাই) ছুটে যান রানার বাড়িতে।রানার পরিবার ও এলাকাবাসিকে জানান তার চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্তের কথা।আবেগে আপ্লূত হয় রানার পরিবার এবং এলাকাবাসি।


 আকরাম হোসেন এ প্রতিবেদককে জানান, যে ছেলেটা মানুষের জন্য কাজ করেছে তার পাশে যদি আমরা না দাঁড়াই তবে এলাকার নতুন প্রজন্মের কাছে এটা একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা ভবিষ্যৎ রানা তথা পরোপকারী হওয়ার মন-মানসিকতা/ আগ্রহ হারিয়ে ফেলবে, যা মোটেই কাম্য নয়। এরকম রানাদের দরকার আমাদের, দেশ-জাতির অনেক কিছু প্রাপ্তির সুযোগ রয়েছে এদের থেকে৷ '


তিনি বলেন,  রানার ঘটনাটি জানার পর মনঃস্থির করে ফেলি যে এই মুহুর্তে আমার সাধ্যে যা আছে তাই নিয়ে তার পাশে থাকব যাতে তার চিকিৎসা বন্ধ না হয়ে যেনো অন্ততপক্ষে চালু থাকে।


 উল্লেখ্য, আকরাম গাজীপুরে ব্যতিক্রমি ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানের অন্যতম অনন্য পথিকৃত।করোনাকাল থেকে আজ পর্যন্ত অসহায় মানবতার পাশে দাড়ানোর অনন্য রেকর্ড রয়েছে তার ঝুলিতে।


এছাড়াও তিনি দেশ এবং বিদেশের বহু যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা প্রদান করে সুখ্যাতি লাভ করেছেন।