শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার


সদরুল আইন, গাজীপুর
DhakaReport24.com || 2022-07-18 12:14:00
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেফতার

গাজীপুরের বাসন ও কাশিমপুর থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের সময় মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


ডাকাতের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হচ্ছে- শাহজালাল (২৭), মো. রিয়াজ (২২), মো. সবুজ (২৭), মো. আনিছুর রহমান ওরফে ইয়াবা সোহাগ (২৮), মো. আলী হোসেন (৪০)। আর ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হচ্ছে চাঁদপুরের হাইমচরের রিপন (২৬) ও নওগাঁর সাহাপুরের রাজু (২৪)। 


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, রোববার ভোররাতে নগরের বাসন থানাধীন আউচপাড়া এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি চাকু, ১টি লোহার রড ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।


 এ সময় অজ্ঞাতনামা ৩-৪ জন পালিয়ে যায়। ধৃত আসামিদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এরা প্রত্যেকেই পেশাদার অপরাধী। 


 অন্যদিকে, বগুড়ার ধনুট থানার ভালুকাতলা গ্রামের গার্মেন্টকর্মী রুবেল মণ্ডল (৪০) বগুড়া থেকে ভোরে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এসে গাড়ি থেকে নামলে দু’জন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে তার কাছে গিয়ে গলায় খুর ও কাচি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। 


এ সময় কাশিমপুর থানা পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।