বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে বসতঘর সহ আগুনে পুড়ে গেছে ৩ টি ঝুট গুদাম


সদরুল আইন-গাজীপুর
DhakaReport24.com || 2022-07-12 11:23:15
গাজীপুরে বসতঘর সহ আগুনে পুড়ে গেছে ৩ টি ঝুট গুদাম

   গাজীপুর মহানগরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলকায় সোমবার বিকেলে এক অগ্নিকাণ্ডে ঝুটের তিন গুদাম, বসতঘরের চার কক্ষ ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। 


 প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।


গাজীপুরের কাশিমপুর মিনি ফয়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে দেওলিয়াবাড়ি এলাকার আব্দুল আজিজ মিয়ার ঝুট গোড়াউনে আগুনের সূত্রপাত হয়। 


প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়।


খবর পেয়ে তাৎক্ষণিক কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ১টি ইউনিট কর্মীরা গিয়ে কাজ শুরু করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা মো. সিরাজুল ইসলাম ও আবুল হাসেমের আরো দুইটি ঝুট গুদাম এবং হারুন অর রশীদের বসত ঘরে ছড়িয়ে পড়ে।


ওয়্যার হাউস ইন্সপেক্টর মিরাজুল ইসলাম আরও জানান, পরে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে আরও দুই ইউনিটের কর্মীরা তাদের সঙ্গে যোগ দেন। 


সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ৭টার দিকে আগুন সম্পূর্ণ নেভানো হয়। আগুনে তিনটি ঝুটের গুদাম ও একটি বাড়ির চারটি কক্ষ এবং সকল মালামাল আগুনে পুড়ে গেছে। 


আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।