গাজীপুরের সকল স্তরের জনগণ কে ঈদ উল আযহার শুভেচ্ছা জানালেন মানণীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের পক্ষ থেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও টংগী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির বাপ্পী।
বাপ্পী সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ঈদ মোবারক জানান।
তিনি বলেন, মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-আযহা”। ঈদ উল আযহা-এর আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদ-উল-আযহা এর শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, দ্রাতৃত্ববোধ, দয়া সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ভালোবাসায় পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করব। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরবাসী সহ দেশের সকল মুসলমানদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক!
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম