বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ঈদে ঘরমুখো মানুষের চাপে গাজীপুরের মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট


সদরুল আইন- গাজীপুর
DhakaReport24.com || 2022-07-07 23:59:30
ঈদে ঘরমুখো মানুষের চাপে গাজীপুরের মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট

ঈদে ঘরমুখো মানুষের চাপে গাজীপুরের মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।এই পরিস্থিতি ছিল আজ সারাদিন।তবে দুপুরের পর থেকে সকল মহাসড়কগুলো ছিল বাড়ি ফেরা মানুষের দখলে।


ঢাকা-ময়মনসিংহ সড়ক,ঢাকা -টাঙ্গাইল মহাসড়কসহ উত্তরবঙ্গগামী সকল রুটে আজ সারাদিন ছিল ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় আর বাসে উঠার জীবন মরন প্রতিযোগিতা।


টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, বাইপাইল হয়ে টাঙ্গাইল সড়ক, উত্তরবঙ্গগামি সকল বাসে উঠা নিয়ে ছিল মল্লযুদ্ধ।যমুনা সেতুর দুই প্রান্ত ছিল দীর্ঘ যানজট।রাস্তায়নহাজার হাজার মানুষের বাসের জন্য ছিল দীর্ঘ অপেক্ষা।


বিশেষ করে আজ বুহস্পতিবার দুপুরের পর থেকে গাজীপুর অঞ্চলের গার্মেন্টস কারখানা ঈদের ছুটি হয়ে যাওয়ায় ঈদে ঘরমুখো চাকরিজীবীদের প্রতিযোগিতা ছিল চরমে।অনেকেই বাস না পেয়ে প্রাইভেট কার,ট্রাক,পিকাপসহ যে যেমন করে পেরেছেন সেভাবেই ছুটেছেন বাড়িমুখে।


টঙ্গী থেকে মাওনা পর্যন্ত পুরো রাস্তার বাস স্টপেজগুলো ছিল লোকে লোকারণ্য।একই চিত্র ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও।প্রচন্ড গরম,তাপদহ আর যানবাহন না পাওয়ার বিড়ম্বনাকে মেনে নিয়ে ঈদে বাড়ি যাওয়ার আনন্দ ছিল প্রত্যেকের চোখেমুখে।


আজ(৭ জুলাই) সন্ধ্যার পর যাত্রিচাপ কিছুটা কমলেও যানবাহন স্বল্পতা থাকায় বহু যাত্রিকে রাস্তার দু'ধারে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।


তবে ঢাকা-টাঙ্গাইল সড়কে দীর্ঘ যানজটের খবর পাওয়া গেছে।গাড়িগুলো ধীরগতিতে চলায় নারী শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় অনেক অভিভাবককে।