গাজীপুরে শিববাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের চাপায় এক যাত্রী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ সায়েম (২০) সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আওলাপাড়া এলাকার আবু ছাইদের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে তাকওয়া পরিবহনের একটি বাস জয়দেবপর থেকে চৌরাস্তা আসার পথে শিববাড়ি এলাকায় পৌঁছলে তাকওয়া পরিবহনের কন্টাকটারের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুপারভাইজার ও হেলপার মিলে সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দিলে চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।
এঘটনায় চালক সফিকুল ইসলাক ও হেলপার হিরা মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম