গাজীপুরের কাপাসিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভুক্তভোগী দুই ছাত্রীর অভিভাবকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত প্রাথমিক তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেলে তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাখাওয়াত হোসেন দুই ছাত্রীকে নির্জন ছাদের উপর নিয়ে ধর্ষণচেষ্টার মাধ্যমে শ্লীলতাহানি করেন।
পরে ছাত্রীরা বাড়ি গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তারা প্রধান শিক্ষককের কাছে মৌখিক অভিযোগ করেন।
পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তাকে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী ডেফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
এ ঘটনায় সহকারী শিক্ষা কর্মকর্তা রতন কুমার সেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তাকে বরখাস্তের সুপারিশ করে।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আনসার উদ্দিন জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাখাওয়াত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অধিকতর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম