রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক এবং টংগী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ২ টি মিথ্যা মামলা দায়ের করা হয়।
মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়, এতে তার রাজনৈতিক ভাবে সাময়িক হ্মতি হলেও মিথ্যার বিরুদ্ধে সবসময়ই লড়ে গেছেন তিনি, আজকে ০৫ তারিখ মঙ্গলবার বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা নিষ্পত্তি করে দেন এবং তার হাতে নিষ্পত্তির সার্টিফাইড কপি তুলে দেন।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রেজাউল করিম বলেন আল্লাহর রহমতে বিজ্ঞ আদালত আমার বিরুদ্ধে দায়ের করা ২টি মিথ্যা মামলা নিষ্পত্তি করে দিয়েছে, আমি সারাজীবন জাতীয় বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এম, পি সাহেবের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেছি, অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই, এবং কখনো অন্যায়ের কাছে আপোশ করবো না।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম