শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে মোটরসাইকেল-পিকাপ সংঘর্ষে স্কুলছাত্র নিহত


সদরুল আইন (গাজীপুর প্রতিনিধি)
DhakaReport24.com || 2022-07-02 16:18:15
শ্রীপুরে মোটরসাইকেল-পিকাপ সংঘর্ষে স্কুলছাত্র নিহত

গাজীপুরের শ্রীপুরে মটরসাইকেল- পিকাপ সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা, দোখালা এলাকায় মোটরসাইকেল- পিকাপ সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নাবিদুল(১৬) আজ শুক্রবার (২ জুলাই) নিহত হয়। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত নাবিদুল বলদি ঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং নিহতের বাড়ি  শ্রীপুরের  কাওরাইদ শিমুলতলা চৌরাস্তা এলাকায়।

শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মটরসাইকেল-পিকাপ জব্দ করেছে এবং লাশটি ময়না তদন্তের জন্য হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম