শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

শ্রীপুরে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2022-06-29 21:54:00
শ্রীপুরে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে শান্তা আক্তার (১৩) নামের এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ শে জুন) শ্রীপুর পৌরসভার মধ্য ভাঙনাহাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী একই এলাকার রুহুল আমীনের মেয়ে ও স্থানীয় ভাঙনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানায় পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শ্রীপুর চৌরাস্তা এলাকার মোফাজ্জল ভাণ্ডারির বাড়িতে ভাড়া বাসায় থাকেন রুহুল আমিন। মঙ্গলবার রাতে লেখাপড়া শেষে নিজ রুমে ঘুমাতে যায় শান্তা। বুধবার সকালে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। একপর্যায়ে ঘরে ঢুকে আড়ার সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় শান্তার ঝুলন্ত লাশ দেখতে পায় বাড়ির লোকজন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম