শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ক্যাবল অপারেটর ছদ্মবেশে ডাকাত ধরল পুলিশ


DhakaReport24.com || 2022-06-28 19:39:00
ক্যাবল অপারেটর ছদ্মবেশে ডাকাত ধরল পুলিশ

গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড কারখানায় ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। ক্যাবল অপারেটর ছদ্মবেশ ধারণ করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মূল পরিকল্পনাকারী সোহেল (২৫) ও শুক্কুর আলী ওরফে সুজন মিয়া (৩২)। তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার বিকালে তাদের গ্রেফতার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মণ্ডল জানান, গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই কারখানায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়।

এ সময় কারখানার কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের অস্ত্র ঠেকিয়ে মারধর করে ২৭ হাজার টাকার বিভিন্ন মালামাল ও নগদ ৩০ হাজার ২৫০ টাকা নিয়ে যায়। 

ঘটনার পর থানা পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করতে পারলেও ঘটনার মূল পরিকল্পনাকারীরা অধরা থেকে যায়।

তিন দিন ঢাকার বিভিন্ন স্থানে ক্যাবল অপারেটর কর্মীর ছদ্মবেশ ধারণ করে অভিযান চালিয়ে শনিবার বিকালে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী সোহেলকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

পরে তার দেওয়া তথ্যমতে অপর সহযোগী ডাকাত শুক্কুর আলী ওরফে সুজন মিয়াকে শাহজাহানপুরের রেলওয়ে কলোনি থেকে গ্রেফতার করা হয়।

এ সময় শুক্কুর আলীর হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ২০ হাজার ২শ টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে  টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা খুবই ধূর্ত প্রকৃতির। তারা একেক দিন একেক কোম্পানির মোবাইল সিম ব্যবহার করে তাৎক্ষণিক সেটি বন্ধ করে দিত। তাই তাদের গ্রেফতার করাটা খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছিল।

একপর্যায়ে আমরা সফল হই। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম