শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে পরকীয়ার জেরে হত্যা মামলার আসামি গ্রেফতার 


DhakaReport24.com || 2022-06-28 17:51:30
গাজীপুরে পরকীয়ার জেরে হত্যা মামলার আসামি গ্রেফতার 

গাজীপুরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়ে।
 এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে বাসন থানা পুলিশ। নিহতের বন্ধু চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। 

 জিএমপির বাসন থানার ওসি মালেক খসরু খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গ্রেফতারকৃতরা হলো স্বপন মিয়া ওরফে আসলাম (৩১)। তিনি জামালপুর জেলা সদর থানার চর মল্লিকপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।

 নিহত মো: রনি বাবু (২২) একই থানার পাশের গ্রাম মল্লিকপুর এলাকার মোতাহার হোসেনের ছেলে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় পৃথক বাসা ভাড়া নিয়ে সপরিবারে থাকত দুই বন্ধু ও সম্পর্কীয় চাচাতো ভাই আসলাম ও বাবু। তারা দু’জনই বিভিন্ন পোশাক কারখানায় সাব-কন্ট্রাক্টে ব্যবসা করত।

 গত শুক্রবার দুপুরে গাজীপুরের ভাড়া বাসা রনি বাবু (২২) এর গলা কাটা লাশ  উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রনির অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রামের বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়।

তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে নিহতের বন্ধু আসলামকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে রনিকে হত্যা করার কথা স্বীকার করে আসলাম।

পুলিশ জানিয়েছে লাশ উদ্ধারের আগের দিন রনিকে হত্যা করা হয়। গ্রেফতারকৃত আসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর এ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম