শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর-৩ আসনে দ্বাদ্বশ সংসদ নির্বাচন ঘিরে কুচক্রীদের আগ্রাসন


DhakaReport24.com || 2022-06-28 16:29:45
গাজীপুর-৩ আসনে  দ্বাদ্বশ সংসদ নির্বাচন ঘিরে কুচক্রীদের আগ্রাসন

গাজীপুর-৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ কে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এক সময় গভীর চক্রান্তে জড়িত থাকার অভিযুক্তরা নিরব থাকলেও তাদের গোপন মিশণ অব্যাহত রয়েছে।

উপজেলা ও জেলায় তাদের মিশন ব্যর্থ হয়ে যাওয়ার পর তারা দ্বাদ্বশ সংসদ নির্বাচনে এমপি সবুজ যাতে মনোনয়ন না পান সেই মিশনে পিছনের ব্যর্থতাকে মনে রেখে, ভুল ত্রুটি সংশোধন করে আরো শাণিতভাবে কাজ শুরু করেছেন।

সূত্র মতে,  এমপি সবুজ বিরোধী বিশেষ চক্রটির মধ্যে বর্তমান এমপি হঠাও প্রশ্নে সহমত থাকলেও মনোনয়ন চাওয়ার প্রশ্নে নেতা নির্বাচনে দ্বিমত রয়েছে। এমপি বিরোধী সব নেতা আ.লীগের জাতিয় কাউন্সিলের পর এক মঞ্চে  আসার পরিকল্পনা রয়েছে।তারা ক্ষমতায় এলে উপজেলা, পৌরসভা নির্বাচনসহ তৃণমূলের নেতৃত্বে কে কোন পদে থাকবেন তার রুপরেখা চুড়ান্ত থাকলেও দ্বাদ্বশ সংসদ নির্বাচনে কে গাজীপুর-৩ আসন থেকে বর্তমান এমপি'র বিপরীতে মনোনয়ন চাইবেন সেই ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে পারেননি।

তবে তারা বর্তমান এমপির আদর্শিক দু'একজন নেতার সাথে ভবিষ্যত জনপ্রতিনিধির চেয়ার ভাগাভাগি করে নিয়েছেন বলে জনশ্রুতি রয়েছে।তাদের সাথে দলিয় পদে বহাল থাকা অথবা ভবিষ্যতে পদ প্রাপ্তি নিয়ে গোপন সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

‘সিভিল সামাজিক দালাল’ হিসেবে পরিচিত অনেক নেতার বিরুদ্ধেই দ্বৈত চরিত্রে অভিনয়, ব্যবসায়িক কারনে পদ পদবি'র ব্যবহার ও ধারন করে থাকার অভিযোগ রয়েছে। তারা পদকে ব্যবসায়িক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন এবং পদ মূখ্য নয়, ব্যবসা আসল উদ্দেশ্য এমন অভিযোগ দীর্ঘ দিনের।

একাদশ সংসদ নির্বাচনে প্রার্থি পরিবর্তন এবং ইকবাল হোসেন সবুজের রেকর্ড ভোটে বিজয়ের মধ্য দিয়ে এই আসনে জনজীবনে শান্তির যে সুবাতাস বইছে,যুকান্তকারি উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে তা মুছে দিয়ে ক্ষমতা দখলের মহোৎসবে ব্যর্থ গোষ্ঠির বিভিন্ন মিশন এমপি সবুজ বারবার রাজনৈতিকভাবে প্রতিহত করলেও তাদের গোপন চক্রান্তের কাফেলা কবে থামবে তা কেউ বলতে পারে না।

উল্লেখ্য, এই আসনে রাজনৈতিক দ্বন্দ্বের চেয়ে স্বার্থের দ্বন্দ্ব প্রকট। রাজনৈতিক পদ ব্যবহার করে ব্যবসায়িক সুবিধা আদায়ের দৃষ্টি এখানকার রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে পরিলক্ষিত হয়।সমগ্র রাজনৈতিক পরিমন্ডল আবর্তিত হয় বিভিন্ন ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই।

কিন্তু দীর্ঘকালের ব্যবসায়িক বৃত্ত ভেঙ্গে এই আসনের এমপি ইকবাল হোসেন সবুজ রাজনীতিকে রাজনীতির বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ রাখার প্রয়াস নেওয়ার উদ্যোগ ও আপোষহীন ভূমিকার কারনেই সুবিধা বঞ্চিত নেতারা প্রথম দিকে গোপনে এবং বর্তমানে গোপন ও প্রকাশ্য বিরোধীতায় অবতীর্ণ বলে প্রতিয়মান হচ্ছে।

তবে সাধারন মানুষ এমপি সবুজ'র সৎ রাজনীতির অভিযাত্রাকে সাধুবাদ জানালেও এবং বর্তমান এমপি'র সাংগঠনিক দক্ষতায় কেন্দ্রসহ তৃণমূলে ব্যাপক জনপ্রিয়তার মাইলফলক স্পর্শ করলেও সুবিধা বঞ্চিত  কথিত নেতৃত্বের গাত্রদাহের প্রধান কারন এটাই।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম