শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

ঐক্যবদ্ধ থাকুন, জয় আমাদের সুনিশ্চিত


DhakaReport24.com || 2022-06-26 16:07:30
ঐক্যবদ্ধ থাকুন, জয় আমাদের সুনিশ্চিত

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সমবেত নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, জয় আমাদের সুনিশ্চিত।

মিথ্যার বেসাতি দিয়ে রাজনীতি হয় না, সত্যের পথে চলতে হবে।তিনি আরও বলেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। পিন্ডি থেকে মুক্ত হয়েছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। ভারত উজানের পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে মারবে, এটা বন্ধুত্বের লক্ষণ হতে পারে না।

আপনারা যদি বন্ধু হন তাহলে বন্ধুত্বের নিদর্শন দেখাতে হবে। মুখে বন্ধুত্বের ভান করবেন, আবার দেশের সাধারণ মানুষকে পানিতে ডুবিয়ে মারবেন এটা হতে পারে না।

গাজীপুরের বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে টঙ্গী পূর্ব, পশ্চিম ও গাছা মেট্রো থানা বিএনপির আয়োজক কমিটির উদ্যোগে সিলেট-সুনামগঞ্জসহ সারাদেশে বন্যাকবলিত মানুষের জানমাল হেফাজত ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

ইস্পাত কঠিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনা সরকারকে উৎখাত করতে হলে গাজীপুরের বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা কথায় কথায় বলে থাকেন তারা নাকি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, যা অত্যন্ত হাস্যকর।

গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম শুক্কুরের সভাপতিত্বে ও সদস্য আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপি নেতা অ্যাডভোকেট ডক্টর শহীদুজ্জামান, হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, মুহাম্মদ আব্দুল খালেক ডিলার, সাইফুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম বাবুল, ফারুক হোসেন খান, মোহাম্মদ কছিম উদ্দিন, তাজুল ইসলাম বেপারী, হারুন-অর-রশিদ, মোহাম্মদ সালাহ উদ্দিন, আতাউর রহমান আতিক, হাজী আবুল কাশেম, নুর-ই মোস্তফা খান, সাদেক খান, কামরুল ইসলাম সবুর, বেনজির রহমান পিন্টু, আমজাদ হোসেন জুনা, সেলিম কাজল, শেখ মোহাম্মদ সুমন, হামিদ মণ্ডল, বশির আহমেদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, রেদুয়ানুর রহমান প্রত্যয়, হাবিবুর রহমান আজাদ, রিগান রহমান, রিফাত রশিদ, শামিম আহমেদ বাবু, তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।

শেষে সারা দেশের বানভাসি মানুষের জানমালের হেফাজত ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।


ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম