শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

প্রেমের টানে ঘর ছাড়লেন ৫৫ বছরের নারী


DhakaReport24.com || 2022-06-26 15:46:30
প্রেমের টানে ঘর ছাড়লেন ৫৫ বছরের নারী

প্রেম মানে না জাত-কূল।প্রেমের জন্য আত্মত্যাগের ইতিহাস আর কল্পকাহিনি অগনীত।কিন্তু সেই প্রেম যখন অপরিনত বয়সে অথবা বার্ধক্যের অবেলায় আসে তা মুখরোচক গল্পে পরিনত হয়।

গাজীপুরের কালীগঞ্জে প্রেমের টানে দুই সন্তানের জনকের হাত ধরে ৫৫ বছরের এক নারী স্বামীর বাড়ি ছেড়েছেন জানা গেছে। তিনি ৩ সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জাংগালীয়া ইউনিয়নে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই বৃদ্ধার। তার গর্ভে ২ ছেলে ও ১ মেয়ে সন্তানের জন্ম হয়। স্বামী সংসার নিয়ে ভালোই কাটছিল তার। স্বামী নাইট গার্ড হিসেবে কর্মরত।

অটো দিয়ে বাড়ি আসা-যাওয়ার সুবাদে পার্শ্ববর্তী জাঙ্গালীয়া (মুশুন্ডি) গ্রামের মৃত জয়নাল দর্জির ছেলে অটোচালক সাত্তার দর্জির সঙ্গে পরিচয় হয় ওই নারীর। সেই থেকে তাদের মাঝে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ ৭ বছর চলছে তাদের মাঝে প্রেমের নামে অনৈতিক সম্পর্ক।

 রাত আনুমানিক ২টার দিকে প্রেমিক সাত্তার প্রেমিকার ঘরে ঢুকলে তার স্বামীর বাড়ির লোকজন টের পেয়ে হাতে-নাতে প্রেমিক যুগলকে আটক করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে লোকজনের মাঝে শুরু হয় নানা গুঞ্জন।

পরে  স্থানীয় মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অটোচালক প্রেমিকের হাত ধরে চলে যান ওই ৫৫ বছরের নারী।

উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের ইচ্ছায় অটোচালক প্রেমিকের হাত ধরে চলে গেছেন ৫৫ বছরের ওই নারী।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম