শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

বিয়ের আসর থেকে বর কনে উধাও


DhakaReport24.com || 2022-06-26 15:30:30
বিয়ের আসর থেকে বর কনে উধাও

 বিয়ের সকল আয়োজন সম্পন্ন। এবার শুধু বর কনের মালা বদলের পালা।এমন মুহূর্তেই বিয়েবাড়িতে এসে হাজির উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ইউপি মেম্বার ও সাবেক এক প্রতিমন্ত্রীর ছোটভাই।

 তাদের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যায় বর কনেসহ তাদের পরিবারের লোকজন।ঘটনাটি গাজীপুর জেলার  কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড় হরা গ্রামে। 

জানা যায়, ওই গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে ১০ম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারের (১৪) সঙ্গে পার্শ্ববর্তী বরগাঁও গ্রামের মৃত ওমর আলীর ছেলে কাতার প্রবাসী আবু তাহেরের বিয়ে ঠিক হয়।
 

কালীগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিডির কো-অর্ডিনেটর কামাল হোসেন ও তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই।

 আমাদের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান পণ্ড করে কনে ও বরপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় কনের পরিবারের লোকজন।

তারপর তাদের ছেড়ে দেওয়া হয়।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 


ঢাকারিপোর্ট২৪.কম/এম্এম/আরএএম