শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

 আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে

গাজীপুরবাসিকে শুভেচ্ছা জানালেন এমপি সবুজ


সদরুল আইন
DhakaReport24.com || 2022-06-23 12:48:45
 গাজীপুরবাসিকে শুভেচ্ছা জানালেন এমপি সবুজ

আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুরবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সফল সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।

তিনি বলেন, পাকিস্তানের দুঃশাসন, নির্যাতন, শোষণ ও বঞ্চনার বিরূদ্ধে বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগের জন্ম। জন্মলগ্ন থেকেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামে কাজ করছে আওয়ামী লীগ। 

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ইতিহাস ও ঐতিহ্যের অপর নাম বাংলাদেশ আওয়ামী লীগ। মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন ও মহৎ অর্জনের সাথে জড়িয়ে আছে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর নাম। 

শুধু আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণমানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাই নয়, তাদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই দলটির মূল লক্ষ্য। ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই তাঁর কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে যাচ্ছেন উন্নয়নের মহাসড়কে।

 ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি, স্বল্পোন্নত রাষ্ট্র থেকে বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা, সমুদ্রসীমা জয়, ছিট মহল সমস্যার সমাধান, স্যাটেলাইটের নিজস্ব মালিকানা, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণসহ বহু মেঘা প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র বিমোচন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণসহ সুদূর প্রসারী সাহসী নেতৃত্বদানে বিশ্বের হাতেগোনা কয়েকজন রাষ্ট্রনায়কের মধ্যে শেখ হাসিনা আজ অন্যতম।

তিনি বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন, তাদের মৌলিক চাহিদা পূরণ, অসহায় ও ছিন্নমূল মানুষকে সামাজিক বেষ্টনীর আওতায় আনতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের গৃহীত সকল কর্মসূচি আজ দেশি ও আন্তর্জাতিক বিশ্বে স্বীকৃত। 

 অনেক বাধা অতিক্রম করে সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে অত্যন্ত দক্ষতা, সততা ও সফলতার সাথে দেশের সেবা করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
দেশ পরিচালনায় বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ নিরাপদে থাকে। আগামী দিনের পথ চলায় তাই জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহবান জানান তিনি।

এছাড়া একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে তাকে প্রথমবারের মত রেকর্ড ভোটে বিজয়ী করে মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া,দ্বিতীয়বারের মত জেলা আ.লীগের সাধারন সম্পাদক হতে তাকে অকুন্ঠ সমর্থনদানের জন্য তিনি সমগ্র জেলাবাসি বিশেষ করে তার নির্বাচনী এলাকা গাজীপুর-৩ আসনের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয় গাজীপুর থেকে।বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রি তাজ উদ্দিন আহমেদ ও শহিদ আহসান উল্লাহ মাস্টারসহ অগনীত বীরের জন্ম এই গাজীপুরে।

 

 

 

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম