বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত


DhakaReport24.com || 2022-06-23 09:53:30
কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় সানোয়ার হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।নিহত সানোয়ার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই পূর্বপাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় ওই যুবক অটোরিকশা নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে সানোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। 

উপজেলার বঙ্গবন্ধু হাই-টেক সিটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. শফিক মিয়া জানান, এ বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

তবে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সেতু বলেন, খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ আসে।জানাজা শেষে মেদিয়াশুলাই গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম