বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুর-৩ আসনে ঘুরে দাড়াতে চায় সাবেক এমপি পরিবার


DhakaReport24.com || 2022-06-22 22:26:45
গাজীপুর-৩ আসনে ঘুরে দাড়াতে চায় সাবেক এমপি পরিবার

বহুল আলোচিত গাজীপুর-৩ আসনটি একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে প্রায় ৩০ বছর পর হাতছাড়া হয়ে যায় সদ্য প্রয়াত, আ.লীগের অন্যতম নীতি নির্ধারক, সাবেক মন্ত্রী ও শ্রীপুরের সিংহ পূরুষ এ্যাড. রহমত আলী পরিবারের।

একাদশ সংসদ নির্বাচনে আকাশচুম্বি জনপ্রিয়তার সত্ত্বাধিকারি, উঠান বৈঠকের অনন্য রুপকার,সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ'র ভাগ্য সুপ্রসন্ন হয়।

দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে ৮১% জনপ্রিয়তা নিয়ে তিনি সে সময় প্রতিপক্ষকে পিছনে ফেলে রেকর্ড ভোটে প্রথমবারের মত এমপি নির্বাচিত হন।

এর আগে সেসময়ের জেলার সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সবুজের সাধারণ সম্পাদক প্রাপ্তির কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রয়াত এমপি পুত্র জামিল হাসান দুর্জয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বিরুদ্ধে তার দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নাখোশ হন এবং তার নানাবিধ বিতর্কিত কর্মকান্ড, ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে তিনি মনোনয়ন বঞ্চিত হন। এটা তার রাজনৈতিক প্রথম পরাজয় হিসেবে দেখেন এ আসনের শীর্ষ নেতারা।

একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন ঘোষণার পূর্বে উত্তাল দিনগুলোতে জামিল হাসান দুর্জয় বর্তমান এমপির মূল প্রতিপক্ষ ছিলেন। কিন্তু তিনি তার বহুমুখি বিতর্কিত কর্মকান্ডের জন্য বর্তমান এমপির আকাশ ছোঁয়া জনপ্রিয়তাকে অতিক্রম করে সে সময় নৌকার টিকেট প্রাপ্তি থেকে বঞ্চিত হন।

মনোনয়ন ঘোষণার কয়েকদিন আগে তিনি বিভিন্ন জনসভায় আগ্রীম মনোনয়ন প্রাপ্তির ঘোষণা দেন। এছাড়া তার পক্ষে এলাকায় মাইকিং করে অগ্রিম মনোনয়ন প্রাপ্তির ঘোষণার মধ্য দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে মনোনয়ন বঞ্চিত হওয়ার ঘটনাকে তার দ্বিতীয় রাজনৈতিক পরাজয় হিসেবে বিবেচনা করা হয়।

সবশেষ গত ১৯ শে মার্চ অনুষ্ঠিত হয় গাজীপুর জেলা আ.লীগের সম্মেলণ।সেখানে সাধারন সম্পাদক পদে ইকবাল হোসেন সবুজ এমপি'র প্রতিপক্ষ ছিলেন জামিল হাসান দুর্জয়। তার নেতা কর্মিরা তাদের নেতা দুর্জয়ের সাধারণ সম্পাদক হওয়ার শতভাগ গ্যারান্টি দিয়ে প্রচারে আসেন। বিপক্ষ শক্তিকে শায়েস্তা করতে তালিকা তৈরি, অগ্রিম মিষ্টির অর্ডারসহ সমগ্র শ্রীপুরে বিদঘুটে পরিস্থিতির জন্ম দেয়। কিন্তু জেলার পদ না পাওয়ায় তার তৃতীয় পরাজয়ের মধ্যদিয়ে ব্যাকপুটে চলে যান তার নেতা কর্মিরা।

অবশ্য আ.লীগ একটানা তৃতীয়বারের মত সরকার গঠনের পর সংরক্ষিত মহিলা আসনে এ্যাড রহমত আলীর কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি নির্বাচিত হন। দ্বাদ্বশ সংসদ নির্বাচনে এই পরিবার থেকে মনোনয়ন নিয়ে ভাই বোনের বিরোধ বা মতপার্থক্যের আকশঙ্কা করছেন এখানকার রাজনৈতিক অঙ্গণ।

প্রয়াত সাংসদ এ্যাড রহমত আলী তাঁর সুদক্ষ নিপুণ রাজনৈতিক হাতে বিচক্ষণতা দিয়ে ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত গাজীপুর-৩ আসনটি নিজের করে ধরে রাখতে সক্ষম হলেও তার সন্তানের অতিতের নেতিবাচক জনবিরুদ্ধ বিতর্কিত কর্মকান্ড তাকে রাজনৈতিক তলানিতে নিয়ে গেছে বলে মনে করেন এখানকার সাধারণ মানুষ। বিশেষ করে জেলার পদ বঞ্চিত হওয়ায় তার রাজনৈতিক ভাগ্য সূর্য অস্তমিত হয়েছে বলে মনে করছেন এই আসনে দলটির নেতা কর্মিরা।

তারা মনে করছেন, এখানকার জনমানুষের চোখে কতিপয় ঘৃণিত নেতা স্বার্থসিদ্ধির খায়েশ নিয়ে উপদেষ্টা ও নীতি নির্ধারকের ভূমিকায় অবতীর্ণ হয়ে জামিল হাসান দুর্জয়কে বেপরোয়াভাবে রাজনৈতিক ভুল পথে পরিচালিত করে সাবেক সাংসদ পুত্রের সকল সম্ভাবনার পরিসমাপ্তি ঘটিয়েছেন।তারা সংরক্ষিত আসনের এমপি রুমানা আলীর সাংগঠনিক ও দলিয় ভাগ্য উজ্জ্বল মনে করলেও এমপি ইকবাল হোসেন সবুজ এর বিকল্প মনে করছেন না।

এই আসনের দলটির রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজ রাজনৈতিকভাবে যে সুদৃড় সাংগঠনিক ভিত্তি ও জনপ্রিয়তার উপর দাড়িয়ে আছেন তাতে তার প্রতিপক্ষ হয়ে বা তার সাংগঠনিক শক্তি ও ক্ষমতা অতিক্রম করে মনোনয়ন ছিনিয়ে আনার মত রাজনৈতিক শক্তি আপাতত নেই।

তারা বলছেন, দ্বিতীয়বার মনোনয়ন প্রাপ্তি নিশ্চিত হলে ইকবাল হোসেন সবুজকে এই আসনে আগামি ২০/২৫ বছর এমপি হিসেবে নিশ্চিতভাবেই দেখা যাবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম