গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শহীদুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া উপজেলার এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম চন্দ্রা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস সামনে রাস্তা পারাপারের সময় টাঙ্গাইল গামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম