বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

কালিয়াকৈরে ট্রাকের চাপায় পথচারী নিহত


DhakaReport24.com || 2022-06-21 16:06:30
কালিয়াকৈরে ট্রাকের চাপায় পথচারী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী  নিহত হয়েছেন।

মঙ্গলবার  দুপুর ২টার দিকে উপজেলার  ঢাকা-টাঙ্গাইল  মহাসড়কের খাড়াজোড়া ফায়ার  সার্ভিস স্টেশনের সামনে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন, উপজেলার হরতকী তলা গ্রামের জলিলুর রহমানের ছেলে শহীদুল ইসলাম(৪৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস  সূত্রে  জানা গেছে,  শহীদুল ইসলাম চন্দ্রা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফায়ার সার্ভিস সামনে রাস্তা পারাপারের সময়  টাঙ্গাইল গামী  একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম