বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরের নিম্নাঞ্চল প্লাবিত


DhakaReport24.com || 2022-06-20 18:14:30
গাজীপুরের নিম্নাঞ্চল প্লাবিত

উত্তর অঞ্চল  থেকে আসা পাহাড়ী ঢল ও টানা কয়েক দিনের বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈরে নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

চলমান বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।দেখা দিয়েছে খাদ্য সংকট।বিশেষ করে শিশু খাদ্য ও গবাদীপশু নিয়ে বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।

 হারিণহাটি, পল্লী বিদ্যুৎ ও বিশ্বাসপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

শিল্পাঞ্চল হওয়ায় পোশাক কারখানাসহ পানিতে ডুবে আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীদের পাঠদান ও শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা জানান, ঘরের ভেতরে জলাবদ্ধতার পানি ঢুকে পড়ায় বিশুদ্ধ পানির এবং  খাবারের সংকট দেখা দিয়েছে। বাসায় থাকা সকল আসবাবপত্র পানিতে তলিয়ে গেছে।

জানা গেছে, উত্তর জনপদের নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে।কুড়িগ্রাম, রংপুর জামালপুর,সিরাজগঞ্জ এলাকায় চলমান বর্ষণে বন্যা দেখা দিয়েছে।

এসব এলাকার নদ নদীর পানি দ্রুত নেমে আসায় গাজীপুরের নিম্ন অঞ্চলগুলো তলিয়ে গেছে।অনেকের বাড়িতেই হাঁটু পানি কোমর পানি।বিশেষ করে নিম্ন আয়ের শ্রমিক শ্রেনীর মানুষ ও দিনমজুররা পড়েছেন বিপদে।ফসলের ক্ষেত, সজবি বাগান তলিয়ে গেছে।গবাদীপশু নিয়ে মানুষের বিড়ম্বনার শেষ নেই।

বৃষ্টি অব্যাহত থাকলে গাজীপুরের অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলগুলো তলিয়ে যেতে পারে ধারনা করা হচ্ছে।এতে মৎস চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে।বিপর্যয় দেখা দিতে পারে ফসলসহ সবজি চাষিদের।বাড়তে পারে সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ।
      

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম