গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় চলন্ত কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক চালক নিহত হয়েছেন।শনিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে একটি চলন্ত কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পেছনে থাকা কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক শামসুল হক নিহত হন। এছাড়া কাভার্ডভ্যানটির হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওসি।নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম