গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম।
এ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সমন জারি, গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়না জারি, সাক্ষী উপস্থিতকরণ, আদালত চত্বরে নিরাপত্তা , বিচারকের নিরাপত্তা, সময়মত মেডিকেল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ডি.এন.এ রিপোর্ট প্রাপ্তি, মামলা দ্রুত নিস্পত্তি জব্দকৃত আলামত নিস্পত্তি, পুলিশ রিমান্ড , ৫৪ ধারা গ্রেফতারের ক্ষেত্রে আপীল বিভাগের নির্দেশনা ও অন্যান্য আবশ্যকীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গাজীপুরের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহকে বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।
সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান, উপ-কমিশনার (অপরাধ-দক্ষিন) মোহাম্মদ ইলতুৎমিশ, পিবিআই এর পুলিশ সুপার মোঃ মাকছুদের রহমান, সি.আই.ডি. পুলিশ মোঃ রিয়াজুল হকসহ মেট্রোপলিটন পুলিশের সকল উর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের প্রতিনিধিবৃন্দ, গাজীপুর জেলার পি.পি, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিচারকবৃন্দসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত কর্মকর্তাগণ তাদের স্ব-স্ব কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে যেসকল বাধার সম্মুখীন হন, তা উল্লেখ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম