বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

আবার করোনা আক্রান্ত বঙ্গতাজ কন্যা এমপি রিমি


DhakaReport24.com || 2022-06-18 01:44:30
আবার করোনা আক্রান্ত বঙ্গতাজ কন্যা এমপি রিমি

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।


 করোনা লক্ষণ দেখা দিলে গত ১৬ জুন তিনি রাজধানীর ইউনাইডেট হাসপাতালে নমুনা দেন। পরে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ফলাফল আসে।


এ প্রসঙ্গে সিমিন হোসেন রিমির স্বামী মোস্তাক হোসাইন গণমাধ্যমকে বলেন, দুইদিন জ্বর জ্বর মনে হলে রিমি পরশুদিন ইউনাইডেট হাসপাতালে নমুনা দেন, তাতে তার করোনা পজেটিভ ধরা পড়ে।


 বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন। তিনি করোনা মুক্তির জন্য সবার কাছে দেয়া চেয়েছেন।


 গ্রামের মানুষ এখনও করোনায় অসচেতন। তাদের নিয়ে তাকে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। বর্তমানে করোনা সংক্রমণ বাড়ছে। তাই তিনি সকলকে স্বাস্থ্যবিধি মানাতে সচেতন হওয়ার অনুরোধও জানিয়েছেন।


উল্লেখ্য, গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেয়ার আগে ২৫ মার্চ নমুনা পরীক্ষা দিলে ২৬ মার্চ তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।


 পরে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ৩০ মার্চ দুপুরে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম