শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু


DhakaReport24.com || 2022-06-17 20:15:30
গাজীপুরে লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় লেকের পানিতে ডুবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) বেলা ১১টার দিকে আইইউটি'র ক্যাম্পাসের লেকে গোসল করতে গিয়ে তিনি মারা যান।

নিহত ফারহান শাহরিয়ার ফাহিম (২০) ঢাকার দক্ষিণখান এলাকার একেএম শফিউল আলমের ছেলে। তিনি আইইউটির ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

জানা যায়, বেলা ১১টার দিকে আইইউটির ক্যাম্পাসের লেকে কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে যান ফাহিম। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান।

এ সময় তার বন্ধুরা তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে ক্যাম্পাস কর্তৃপক্ষকে বিষয়টি জানালে এক আনসার সদস্য ওই লেকে নেমে ফাহিমকে উদ্ধার করে। 

এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে তায়রুন্নেসা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজীব হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।