বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত


DhakaReport24.com || 2022-06-16 13:32:15
গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস নামের একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস নামের ট্রেনটি শ্রীপুর স্টেশনে পৌঁছায়। কিন্তু রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। পরে একে একে ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন লাইনচ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুতই বগিগুলো উদ্ধার করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম