বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

    গাজীপুরের শ্রীপুরের  সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত


DhakaReport24.com || 2022-06-15 16:48:15
     গাজীপুরের শ্রীপুরের  সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত

 বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় নতুন কমিটির নেতৃবন্দের নাম ঘোষণা করা হয়।

 নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান শামীম, সহ-সভাপতি তাজুল ইসলাম সানি , সাধারণ সম্পাদক সেলিম শেখ।
নতুন কমিটি গঠনের পূর্বে বিগত কমিটির শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সহ-সভাপতি তাজুল ইসলাম সানি’র  পরিচালনায় সভায় সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক পূর্ববর্তী বছরের আয়-ব্যয় ও বিভিন্ন বিষয়ে সকলকে অবহিত করেন।

এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আলমাগীর হোসেন , শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন ।

পরে শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ এবং অপর উপদেষ্টা আলমাগীর হোসেন  সকলের উপস্থিতিতে ১৩ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।

এছাড়া উক্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মাসুদ রানা , সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, দপ্তর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান আকন্দ , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈদ  এবং কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, রায়হানুল ইসলাম আকন্দ , এমদাদুল হক  ও মোফাজ্জল হোসেন ভূঁইয়া ।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার,জাপার কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম