বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট


DhakaReport24.com || 2022-06-15 10:12:15
 পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরের চান্দনা চৌরাস্তা অ্যাপারেল প্লাস নামের একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অ্যাপারেল প্লাস নামের ওই কারখানার ৭তলা ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও আশেপাশের এলাকার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম