বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে বাস চাপায় শিশু নিহত


DhakaReport24.com || 2022-06-12 22:28:00
গাজীপুরে বাস চাপায় শিশু নিহত

গাজীপুরে বাস চাপায় রায়হান (৫) নামের এক শিশু নিহত হয়েছে।এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করেছে।

রবিবার ( ১২ জুন) বিকেলে সদর উপজেলার ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। 


জানা যায়, শিশুটি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মাহল (ঢালবাড়িয়া) গ্রামের রুবেল হোসেনের ছেলে।  

জয়দেপুর থানার এসআই আনিসুর রহমান জানান, গাজীপুরের শ্রীপুর থানাধীন মাধখলা এলাকার নজরুল ইসলামের বাড়ির ভাড়া বাসায় থেকে শিশুটির বাবা রুবেল হোসেন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেন এবং মা স্থানীয় কারখানায় শ্রমিকের কাজ করেন। 

রবিবার বিকেলে ওই কারখানার শ্রমিকবাহী একটি বাস কারখানায় যাচ্ছিল। এসময় শিশু রায়হান বাঘের বাজার-সিংড়াতলী সড়ক পার হতে দৌড় দিলে ওই বাসের চাকায় পিষ্ট হয়।এতে ঘটনাস্থলেই নিহত হয় রায়হান।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার ও বাসটিকে আটক করে। 

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম