গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুরে আসমা আক্তার নামের এক নারী শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় সহকর্মীরা। এ ঘটনায় অসুস্থ আসমাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ভোরে সফিপুরের দোকানপাড় এলাকার একটি তুলার কারখানায় এ ঘটনা ঘটে।ওই নারীর স্বামীর নাম মো. আবু বক্কর।তারা উত্তর সফিপুরের রতনপুর এলাকায় থাকেন।
আসমার স্বামী আবু বকর জানান, সফিপুর দোকানপাড় এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন টেক্সটাইল নামে তুলা থেকে সুতা তৈরির একটি কারখানায় শুক্রবার নাইট ডিউটি করতে যান আসমা।তখন তার সহকর্মীরা এ ঘটনা ঘটায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্দশক) বাচ্চু মিয়া জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে জানান, আসমা নামে ওই নারীর অবস্থা সঙ্কটাপন্ন।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম