বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে গৃহবধুর আত্মহত্যা


DhakaReport24.com || 2022-06-11 12:07:30
গাজীপুরে গৃহবধুর আত্মহত্যা

গাজীপুরের টঙ্গী সাতাইশ লস্করপাড়া এলাকার ভাড়া বাসা থেকে জান্নাতুল ফেরদৌস মুক্তা (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পশ্চিম থানা পুলিশ।মুক্তা শুক্রবার বিকেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিহত মুক্তা ময়মনসিংহ জেলার পাগলা থানার পাচুলি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

মুক্তা সাতাইশ লস্করপাড়া এলাকায় আলী আকবরের বাড়িতে তার স্বামীসহ বসবাস করতেন।ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা জানান, জান্নাতুল ফেরদৌস মুক্তা তার স্বামীকে নিয়ে লস্করপাড়া আলী আকবরের ভাড়া বাসায় কয়েকমাস যাবত বসবাস করে আসছিলেন।পারিবারিক কলহের কারণে কিছুদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকালে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তারা। 

খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম