শুক্রবার এক বাসযাত্রীর ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালানোর সময় ২০ ভরি স্বর্ণ ও ৮০ হাজার ৭ শত টাকাসহ টহলরত পুলিশ এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে।আটককৃত ছিনতাইকারীর নাম সাদিকুল ইসলাম (৩৪)। সে বি-বাড়িয়া জেলার নবীনগর থানার ফতেহপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, ইসরাফিল নামের একজন স্বর্ণ ব্যবসায়ী প্রায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের ২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৮০ হাজার ৭শত টাকা একটি হাতব্যাগে করে উত্তরা থেকে নিজ বাসায় ফিরছিলেন। আর তখন টঙ্গী বাজার হোন্ডা রোডের শেষে ছিনতাইকারী তাকে উপর্যুপরি কিল-ঘুষি মেরে ব্যাগটি ছিনিয়ে নিয়ে আব্দুল্লাপুরের দিকে দৌড়ে পালাতে থাকে।
এ সময় টঙ্গী পশ্চিম থানার টহলরত পুলিশ তাকে সাহায্যের জন্য এগিয়ে যায় এবং পথচারীদের সহায়তায় স্বর্ণলঙ্কার ও টাকাসহ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম বলেন, এ ঘটনায় ইসরাফিল থানায় একটি মামলা করেছেন। ছিনতাইকারী সাদিকুল ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম