গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুরে শুক্রবার সকালে ট্রেনের ধাক্কায় পারভেজ হোসেন (১৮) এক শ্রমিক নিহত হয়েছেন।সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা শেরজাবাদ এলাকার মনিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায় , কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেল লাইনের উপর দিয়ে কানে হেডফোন দিয়ে হাটাহাটি করছিল। এ সময় পিছন থেকে ঢাকা আগামী টাঙ্গাইল কমিউনিটি একটি ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর জংশনের এসআই শহিদুল ইসলাম জানান, ওই দুর্ঘটনার ঘটনাটি শুনেছি। তবে লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম