স্বল্পতম সময়ের মধ্যেই মন্ত্রীত্বের অমিয় স্বাদ পেতে যাচ্ছেন ব্যতিক্রমী উঠান বৈঠকের অনন্য রুপকার, গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ।এমন একটি গুঞ্জণ এখন গাজীপুরের রাজনৈতিক অঙ্গণে।
মন্ত্রীসভা রদবদল হলেই তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখতে পাবেন বলে আশা করছেন গাজীপুরের জনগন।এছাড়া আ.লীগের বিশেষ সূত্র থেকেও এ ব্যপারে ইঙ্গিত পাওয়া গেছে।
কবে কখন মন্ত্রীসভার রদবদল হবে তা যদিও প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবুও রাজনীতির অন্দর মহলে মন্ত্রীসভায় ৪ টি নতুন মুখ সংযোজন হতে পারে বলে গুঞ্জণ ও আলোচনা রয়েছে।
একাধিক দায়িত্বশীল সূত্র বলছেন, চলতি বাজেট সেশন শেষ হলে জুলাইয়ের শেষের দিকে স্বল্প পরিসরে মন্ত্রীসভায় রদবদল হতে পারে।অপর একটি সূত্র বলছেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ডিসেম্বরে।কাউন্সিল শেষ হলেই মন্ত্রীসভার কাঙ্খিত রদবদল হবে।
এরপরই দলটি রাজপথ দখলে নিয়ে দ্বাদ্বশ সংসদ নির্বাচনের প্রচারণায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে।এর আগেই সারা দেশের জেলা উপজেলা ও সহযোগী সংগঠনগুলোর সকল পর্যায়ের কাউন্সিল সম্পন্ন হবে।
সূত্রমতে, যখনই মন্ত্রীসভার পরিবর্তন বা সংযোজন হোক না কেন ৪ জন মন্ত্রী সেসময় শপথ নিতে পারেন।তাদের মধ্যে একজন কক্সবাজার এলাকার।একজন ঢাকা থেকে,একজন গাজীপুর থেকে এবং একজন টেকনোক্রাট কোটায় মন্ত্রীসভায় আন্তর্ভূক্তির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনের পূর্বে দেশের রাজনীতিতে সম্পূর্ণ ব্যতিক্রমী কনসেপ্ট ৬৬৭ টি উঠান বৈঠকের মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন ইকবাল হোসেন সবুজ।তারই ফলশ্রুতিতে তিনি প্রথমবারের মত আ.লীগের মনোনয়ন পেয়ে রেকর্ড ভোটে এমপি হওয়ার বিরল গৌরব অর্জন করেন।
চারণ কবি ইকবাল হোসেন সবুজ এমপি হয়ে মন্ত্রী হবেন এমনটা প্রত্যাশা ছিল এই আসনের ৬ লাখ জনতার।কিন্তু বৈশ্বিক মহামারি করোনায় থমকে যায় গোটা বিশ্বের সাথে এদেশের রাজনৈতিক অঙ্গণও।
প্রাপ্ত নির্ভরযোগ্য সূত্রসমুহের মতে,যখনই মন্ত্রীসভার বদবদল হোক না কেন গাজীপুর-৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ যে কোন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সমুহ সম্ভাবণা রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
তবে কবে, কখন মন্ত্রীসভার বদবদল হবে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার থাকায় এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
ঢাকারিপোর্ট২৪.কম/সাখা/আরএএম