বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার


DhakaReport24.com || 2022-06-10 10:09:15
স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার
প্রতীকী ছবি

গাজীপুরে কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় স্বামীর হাতে আঁখি আক্তার (২৩) এক নারী খুন হয়েছে। এই ঘটনায় স্বামী আকবর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ । 

গ্রেফতারকৃত ব্যাক্তি একই উপজেলার রামদাসপুর এলাকায় আমির হোসেন ছেলে আকবর হোসেন( ২৬)।আকবর পল্লি বিদ্যুৎ এলাকার আনোয়ার হোসেনের বাসায় ভাড়া থাকতো । স্বামী সবজি বিক্রেতা ও স্থানীয় কারখানার গার্মেন্টস শ্রমিক।

পুলিশ ও পরিবারের মাধ্যমে জানা যায়, গত কয়েক বছর আগে পারিবারিকভাবে দুইজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে চলছিল দ্বন্দ্ব। এরই জের ধরে স্বামী স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে গতকাল রাতে স্বামী শিলপাটা দিয়ে থেঁতলে স্ত্রী আখি আক্তারকে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ততক্ষণে সে মারা যান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং আকবরকে গ্রেফতার করা হয়েছে ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম