বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : গাজীপুর

মহানবীকে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ


DhakaReport24.com || 2022-06-09 21:58:00
মহানবীকে কটূক্তির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

ভারতের ক্ষমতাসীন দলের দুই নেতার মহানবী (সা.)-কে নিয়ে আপত্তির মন্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগর শাখা এ বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ খাইরুল হাসান।

সকাল ৮টায় মহানগরীর ভোগড়া বাইপাস চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। এতে মহানগর জামায়াতের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএ